কারো কি এইচপিভি ভ্যাকসিনের একাধিক ইনজেকশন নেওয়ার প্রয়োজন হতে পারে?

সমস্ত প্রশ্ন ও উত্তর দেখুন

কারো কতগুলো ইনজেকশন প্রয়োজন হবে তা তার বয়স এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা কতটা ভালোভাবে কাজ করে তার উপর নির্ভর করে।

  • ২৫ বছরের কম বয়সীদের সাধারণত ১টি ইনজেকশন দেওয়া হয়।
  • ২৫ থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তিদের সাধারণত ২টি ইনজেকশন দেওয়া হয় (যেগুলোর মধ্যে ৬ মাস থেকে ২ বছরের ব্যবধান থাকে)।
  • যাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল, তাদের ১২ মাসের ব্যবধানে ৩টি ইনজেকশন দেওয়া হয়।